বিএনপি আওয়ামী লীগের জন্য চ্যালেঞ্জ নয়: ওবায়দুল কাদের

 
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপির রাজনীতি চোরাবালিতে আটকে গেছে। আওয়ামী লীগের জন্য দলটি কোনো চ্যালেঞ্জ নয়।’
 
সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে বাংলাদেশ ছাত্রলীগের ৬৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আয়োজিত শোভাযাত্রা পূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, বিএনপি ৫ জানুয়ারির নির্বাচনে অংশ না নিয়ে ভুল করেছে। এ জন্য গণতন্ত্র হত্যা দিবস নয়, তাদের অনুতাপ দিবস পালন করা উচিত।
 

ছাত্রলীগের নেতা-কর্মীদের উদ্দেশ করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের বলেন, ‘তোমরা পরীক্ষাকেন্দ্রিক হও। মানসম্মত শিক্ষা তোমাদের লক্ষ্য হতে হবে।’