সৌদি আরবে শিয়া নেতা নিমর আল-নিমরের নিজ গ্রামে রবিবার রাতে এক পুলিশ সদস্যকে গুলি করে হত্যা করা হয়েছে। সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে, নিরাপত্তা বাহিনী ‘এই সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে’ জড়িতদের খোঁজে তল্লাশি চালাচ্ছে।
৫৬ বছর বয়সী নিমরের মৃত্যুদণ্ডাদেশ কার্যকরের ঘটনাটি মধ্যপ্রাচ্যে সৌদি-ইরান উত্তেজনাকে আরো উস্কে দিয়েছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের শিয়া সম্প্রদায়ের লোকজন এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে। এর পালটা প্রতিক্রিয়ায় সৌদি আরব, বাহরাইন ও সুদান ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে কূটনীতিকদের ৪৮ ঘণ্টার মধ্যে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে। সূত্র: এএফপি