প্রবাসীদের নিয়ে সেলিমের ধারাবাহিক

নির্মাতা এহসানুল হক সেলিম প্রবাসী বাংলাদেশিদের নিয়ে একটি ধারাবাহিক নাটক নির্মাণ করছেন। ১০৪ পর্বের জন্য নির্ধারিত ‘অভিবাসী’ নামের এই নাটকটির এরইমধ্যে ২৬ পর্বের কাজ শেষ হয়েছে। নিজের লেখা এই নাটকটিতে প্রবাসীদের জীবনের নানা দিক উঠে এসেছে।
 
প্রবাসীদের নিয়ে নাটক নির্মাণের চিন্তা মাথায় এলো কেন? এমন প্রশ্নের জবাবে সেলিম বলেন, ‘আমরা মাঝে মধ্যে যখন বিভিন্ন প্রয়োজনে দেশের বাইরে যাই তখন বিমানবন্দরে ইমিগ্রেশনের জন্য যতটা ঝামেলা পোহাতে হয় একজন প্রবাসী যিনি কাজের বা চাকরির জন্য প্রবাসে যান তাদের সেই তুলনায় বেশি ঝামেলা পোহাতে হয়। এই বিষয়গুলো আমার চোখে খুব নেতিবাচকভাবে ধরা পড়েছে। এছাড়া প্রবাসীরা যে কষ্টে টাকা উপার্জন করেন তা পরিবারের জন্য দেশে পাঠান, অনেক পরিবারই তা জানে না। যে কারণে এই বিষয়গুলো আমি এই নাটকে তুলে ধরার চেষ্টা করেছি।
 
নাটকটিতে অভিনয় করছেন সৈয়দ হাসান ইমাম, লাইলা ইমাম, শম্পা হাসনাইন, সাব্বির আহমেদ প্রমুখ।