সরকারি কলেজ শিক্ষকদের কর্মবিরতি শুরু

বেতন ও পদমর্যাদা সমস্যা নিরসনের দাবিতে গতকাল থেকে দুই দিনের পূর্ণদিবস কর্মবিরতি শুরু করেছেন সরকারি কলেজের শিক্ষকরা। তাই গতকাল সরকারি কলেজগুলোতে কোনো ক্লাস পরীক্ষা হয়নি।
 
সরকারি কলেজ শিক্ষকদের সংগঠন বিসিএস সাধারণ শিক্ষা সমিতির ডাকে গতকাল সারা দেশে এই কর্মসূচি পালিত হয়।
 

সমিতির মহাসচিব আই কে সেলিম উল্লাহ খোন্দকার বলেন, দেশের সব সরকারি কলেজে শিক্ষকরা সংগঠনের পূর্বঘোষিত কর্মসূচি পালন করছেন। দাবি পূরণ না হলে আগামী ২২ জানুয়ারি সমিতির সাধারণ সভায় আরো কঠোর কর্মসূচির সিদ্ধান্ত নেয়া হবে।