ময়মনসিংহে আঞ্চলিক এসএমই পণ্য মেলার উদ্বোধন

ময়মনসিংহে ৬১টি স্টল নিয়ে সাত দিনব্যাপি আঞ্চলিক এসএমই পণ্য মেলা শুরু হয়েছে। মঙ্গলবার সকালে শহরের টাউন হল মাঠে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি।

এসএমই ফাউন্ডেশনের আয়োজনে ও জেলা প্রশাসন, বিসিক, চেম্বার অব কমার্স, নাসিব ও বাংলাদেশ ব্যাংকের ব্যবস্থাপনায় মেলা উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যা লি অনুষ্ঠিত হয়। র্যা লিটি টাউন হল প্রাঙ্গন থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার মেলায় এসে শেষ হয়ে। পরে সেখানে অতিথিরা ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলা উদ্বোধন করেন। 

এর আগে টাউন হলের অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটরিয়ামে জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি, র‌্যাব ১৪ অধিনায়ক লে. কর্নেল. ইফতেখার উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার হুমায়ুন কবির, চেম্বারের সিনিয়র সহসভাপতি শংকর সাহা, এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপক মুহাম্মদ খালেকুজ্জামান তালুকদার প্রমূখ।

ইত্তেফাক/এমআরএম