ভিপি ও সমাজসেবা সম্পাদক ছাড়া অন্য পদে পুনর্নির্বাচনের দাবি নুরুলদের

হামলার প্রতিবাদে বামজোট, স্বতন্ত্র প্রার্থী ও কোটা আন্দোলনকারীরা বিক্ষোভ সমাবেশ থেকে ছাত্রলীগের বিচার দাবি এবং ভিপি ও সমাজসেবা সম্পাদক ছাড়া বাকি পদগুলোতে পুনর্নির্বাচন দাবি করেছে। এছাড়াও আগামীকাল বুধবার থেকে সর্বাত্মক ছাত্র ধর্মঘটের ঘোষণা দেয়া হয়। এসব ছাত্র সংগঠনের মুখপাত্র হিসেবে নবনির্বাচিত ডাকসু ভিপি নুরুল হক এসব কথা বলেন।

 

এ সময় উপস্থিত ছিলেন বামজোটের ভিপি প্রার্থী লিটন নন্দী, ছাত্র ফেডারেশনে জিএস প্রার্থী উম্মে হাবিবা বেনজির, স্বতন্ত্র জোটের ভিপি প্রার্থী অরণী সেমন্তি, স্বাধীকার স্বতন্ত্র পরিষদের জিএস প্রার্থী আসিফুর রহমান ও ছাত্রলীগ ছাড়া অন্যান্য প্রার্থীরা।

 

এই ঘোষণার পরে বৈঠকে বসেছেন এসব ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ। বৈঠক শেষে পরবর্তী কর্মসূচি জানিয়ে দেয়া হবে।

 

ইত্তেফাক/এএম