আওয়ামী লীগের সমাবেশ শুরু

 
রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে এবং রাসেল স্কয়ারে সমাবেশ শুরু করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। মঙ্গলবার দুপুরে এই সমাবেশ শুরু হয়।
 
বঙ্গবন্ধু এভিনিউয়ের সড়কে বায়তুল মোকাররমের দক্ষিণ গেইটের সামনে সমাবেশ করছে আওয়ামী লীগ। বিকাল পৌনে তিনটায় ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুল ইসলাম সোহাগের বক্তব্যের মধ্য দিয়ে এই সমাবেশ শুরু হয়।
 
এই সমাবেশে দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের সভাপতিত্বে যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি এমএ আজিজ, খালিদ মাহমুদ চৌধুরী, বিএম মোজাম্মেল হোসেনসহ জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।
 
রাসেল স্কোয়ারের লেকের পাড়ে গাড়ি রাখার জায়গায় আরেকটি সমাবেশ করছে ক্ষমতাসীন দলটি। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিমের সভাপতিত্বে এই সমাবেশ শুরু হয়েছে।
 
দলের প্রচার সম্পাদক হাছান মাহমুদের পরিচালনায় উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমদ, সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর নানক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ফারুক খান, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, ইয়াফেস ওসমান, শেখ ফজলে নূর তাপস, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক ও ছাত্রলীগ সাধারণ সম্পাক জাকির হোসেন এই সমাবেশে অংশ নিচ্ছেন।
 
দশম জাতীয় সংসদ নির্বাচনের বর্ষপূর্তির দিন ‘গণতন্ত্রের বিজয় দিবস’ পালন উপলক্ষে এই সমাবেশ করছে আওয়ামী লীগ। অন্যদিকে, এই দিনটিকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ পালন করছে বিএনপি।