বর্তমানে বলিউডে সানি লিওন নিজেই নিজের প্রতিযোগী। আর তাইতো নিজের রেকর্ডকে নিজেই ভেঙে চলছেন প্রতিনিয়ত।
সম্প্রতি সানি রাগিণী এমএমএস টু চলচ্চিত্রের আইটেম গান বেবি ডল'কে টেক্কা দিয়েছেন তার নতুন ভিডিও অ্যালবামের গান সুপার-গার্ল দিয়ে।ইউ টিউব হিটের বিচারে সানি লিওনের বেবি ডলকে পিছনে ফেলে দিল 'সুপার-গার্ল'।
জানুয়ারির ২৭ তারিখ মুক্তি পেতে চলা 'মস্তিজাদ'-এর গান সুপার-গার্ল ইউ টিউবে আপলোড করার পর থেকেই সানি এগিয়ে চলছেন সামনের দিকে। ইউ টিউবে আপলোড করা পরেই সানির সুপার-গার্ল দেখার হিড়িক পড়ে যায়। চেনা পরিচিত উন্মুক্ত পোশাক আর শরীরী ভাঁজের সানির খেলা দেখা গিয়েছে এই গানে। আর গানটি এ পর্যন্ত জনপ্রিয়তার ক্ষেত্রে সানির প্রায় সব গানগুলোকেই পেছনে ফেলে গেছে।