রিয়াজের মুখেই শোনা যাবে সেরা নায়িকার নাম

দেশের জনপ্রিয় ও সফল চিত্র নায়ক রিয়াজের মুখ থেকেই জানা যাবে ২০১৫ সালের সেরা অভিনেত্রীর নাম। মুভি বাজারের ফেসবুক পেজ www.facebook.com/moviebazarbd -এর চালানো  জরিপে মাহিয়া মাহি, অপু বিশ্বাস এবং পরীমনি’র ভক্তদের ভোট-যুদ্ধে কে হবেন সেরা অভিনেত্রী, তার নামটি ঘোষণা করবেন চিত্র নায়ক রিয়াজ। মুভি বাজারের এই পেজটিতে দর্শকরা তাদের চোখে প্রিয় অভিনেত্রীর ২০১৫ সালের কাজ উল্লেখ করে তার পক্ষে মতামত দেন।
 
IMG0
 
এর আগে মুভি বাজার জরিপে সেরা নায়ক হন শাকিব খান। আর নাম ঘোষণা করেন জনপ্রিয় চিত্র নায়িকা পূর্ণিমা। সেই ধারাবাহিকতায় এবার সেরা নায়িকার নামটি ঘোষণা করবেন রিয়াজ। সেরা অভিনেত্রী ২০১৫ এর নাম ঘোষণার পাশাপাশি রিয়াজ তার সিনেমার নায়িকাদের নিয়ে এবং নিজের ক্যারিয়ার ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলবেন।। আগামী ৭ জানুয়ারি বছরের প্রথম বৃহস্পতিবার রাত ১০টায় এশিয়ান টিভিতে প্রচারিত হবে বিশেষ মুভি-বাজার অনুষ্ঠানটি।