সাংবাদিককে 'ডাইনি' বলে ক্ষমা চাইলেন অস্ট্রেলীয় মন্ত্রী

অস্ট্রেলিয়ার অভিবাসন মন্ত্রী পিটার ডাটন এক সাংবাদিকের কাছে ক্ষমা চেয়েছেন। তিনি নিউজ কর্পের সানডেতে সামান্থা মেইডেনের একটি কলাম পড়ে ক্ষুব্ধ হয়ে ‘উন্মাদ ডাইনী’ লিখে একটি ক্ষুদে বার্তা পাঠান।

ডাটন স্বীকার পত্রিকাটির রাজনৈতিক সম্পাদক সামান্থার কলাম পড়ে এ এসএমএস পাঠানোর কথা স্বিকার করেছেন। এ নিয়ে এক বিবৃতিতে তিনি বলেন, 'আমি ঘটনার জন্য সরাসরি ক্ষমা চাচ্ছি। আর তিনি তা মেনেও নিয়েছেন।'

তিনি বলেন, সামান্থা ও আমি কয়েক বছর ধরেই বেশ উদ্দীপক ভাষায় বার্তা চালাচালি করে আসছি। আমরা এসব নিয়ে অনেক হাসাহাসিও করি।

এদিকে সামান্থা সোমবার বলেছেন, তিনি এতে মোটেও আহত হননি। যদিও সংবাদ মাধ্যমে একে কড়া ভাষার বার্তা হিসেবে উল্লেখ করা হয়েছে। নিউজ কর্পোরেশনের ডেইলি টেলিগ্রাফ পত্রিকা এই এসএমএসকে ‘তীব্র আক্রমণাত্মক’ বলে মন্তব্য করেছে। সূত্র: এএফপি