দেশের ব্যবহারকারীদের আধুনিক স্মার্টফোন ও ট্যাবলেট কম্পিউটার দেখার ও কেনার সুযোগ করে দিতে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ‘গ্রামীণফোন স্মার্টফোন ও ট্যাব এক্সপো ২০১৬’। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী এই মেলা চলবে আগামী শনিবার পর্যন্ত।
এক্সপো মেকারের আয়োজনে স্মার্টফোন ও ট্যাবলেট কম্পিউটার নিয়ে দেশে এটা পঞ্চম প্রদর্শনী। মেলায় বিশ্বখ্যাত প্রায় সব ব্র্যান্ডের স্মার্টফোন ও ট্যাবলেট পাওয়া যাবে। এদের মধ্যে স্যামসাং, সিম্ফনি, হুয়াওয়ে, এলিট, হেলিও, স্টাইলাস, গোল্ডবার্গ, আসুস, লেনোভো, মাইসেল, টুইনমস, প্রেস্টিজিও, শাওমি, গ্যাজেট গ্যাং সেভেনসহ বিভিন্ন ব্র্যান্ড উল্লেখযোগ্য।