হাইড্রোজেন বোমা পরীক্ষা করায় উ. কোরিয়ায় ভূমিকম্প

উত্তর কোরিয়ায় হাইড্রোজেন বোমা পরীক্ষাস্থলের কাছে বুধবার ৫ দশমিক ১ মাত্রার ভূমিকম্প হয়েছে। হাইড্রোজেন বোমা পরীক্ষার সময় নির্গত প্রচণ্ড শক্তির কারণে এমনটা হয়ে থাকতে পারে বলে চীনের ভূমিকম্প পর্যবেক্ষকরা মনে করছেন। খবর এএফপির।
 
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় সকাল ১০টায় (গ্রিনিচ মান সময় ০১৩০) ভূমিকম্পটি হয়। এর উৎপত্তিস্থল ছিল দেশটির উত্তর-পূর্বাঞ্চলে, কিলজু নগরী থেকে প্রায় ৫০ কিলোমিটার উত্তরপশ্চিমে। সেখানে হাইড্রোজেন বোমার পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া।