সংলাপের আগে জনগণের কাছে খালেদার ক্ষমা চাওয়া উচিত: হানিফ

 
বিএনপির সংলাপের প্রস্তাব প্রত্যাখ্যান করে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, ‘কোনো সংলাপে বসার আগে দেশের নিরীহ মানুষকে হত্যা করার জন্য বেগম খালেদা জিয়ার জনগণের কাছে ক্ষমা চাওয়া উচিত।’
 
তিনি বলেন, ‘দেশে বর্তমানে কোনো সংকট নেই। প্রত্যাশার চেয়ে দেশ দ্রুত গতিতে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর দেশের মানুষের আস্থা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে।’
 
এই আওয়ামী লীগ নেতা বলেন, ‘সংকট রয়েছে পাকিস্তানি ভাবাদর্শে বিশ্বাসী বেগম খালেদা জিয়ার মধ্যে। তার ব্যক্তিগত সংকটের কারণে কোনো সংলাপ হতে পারে না।’
 
বুধবার দুপুরে রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কার্যালয়ে আগামী ১০ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসের সকল কর্মসূচীকে সফল করার লক্ষ্যে আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সকল সংগঠনের এক যৌথ সভা শেষে তিনি এসব কথা বলেন।
 

খবর বাসসের।