স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ‘সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিশুদের সাংস্কৃতিক চর্চার আরো বেশী সুযোগ করে দিতে হবে।’
বুধবার বাংলাদেশ শিশু একাডেমী আয়োজিত শিশুদের মৌসুমী প্রতিযোগিতা-২০১৫ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘বর্তমান সরকার শিশুদের সার্বিক কল্যাণে কাজ করে চলেছে। শিশুদের পুষ্টি, স্বাস্থ্য, শিক্ষাসহ সকল ক্ষেত্রে সরকার বিভিন্ন কর্মসূচী বাস্তবায়ন করছে।’
খবর বাসসের।