পারিশ্রমিক বাড়ানোর পাশাপাশি হলিউডে অভিষেক হতে যাচ্ছে দীপিকার

বলিউড থেকে হলিউডে পদার্পন নতুন কোন ঘটনা নয়।  গত বছর প্রিয়াঙ্কার বলিউডে অভিষেকের পর এবার বলিউডে অভিষেক হতে যাচ্ছে দীপিকা পাডুকোনের।
 
এবিষয়ে দীপিকার টুইটারে অনেক বার ইঙ্গিত পাওয়া গেলেও  পরিষ্কার ভাবে কোন কিছু জানা যায়নি। কিন্তু এবার দীপিকার টুইটারের সেই ইঙ্গিতটিই সত্যি হল।  তবে এই ব্যাপারে দীপিকা কোন কিছু না জানালেও বিষয়টি নিশ্চিত করেছেন দ্য রিটার্ন অব জেন্ডার কেজ’ ছবির পরিচালক ডি জে কুরাসো।  এ বিষয়ে তিনি জানান, ছবির শ্যুট জানুয়ারিতে শুরু হবে। আর ফেব্রুয়ারিতে ছবির কাজে যোগ দেবেন দীপিকা।
 
অন্যদিকে নাম, যশ, খ্যাতি সব নিজের দিকে চলে আসায় আগামী সব ছবির ক্ষেত্রে পারিশ্রমিক বাড়িয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন দীপিকা। এখন থেকে ছবিপ্রতি ১৫ কোটি রুপি করে নেবেন তিনি। এর আগে  ছবিপ্রতি ১০ কোটি রুপি নিতেন তিনি।
 
গত বছর পিকু, তামাশা, বাজিরাও মাস্তানি'র মতো  একের পর এক বড় বাজেটের ছবিতে বেশ ব্যস্ত ছিলেন তিনি। নতুন বছরের শুরুতেই নিজেকে নিয়ে গেলেন আরও উচ্চতায়। এর আগে হলিউডের এই পথে হেঁটেছেন ঐশ্বরিয়া রাই বচ্চন, প্রিয়াঙ্কা চোপড়া।