অ্যাভাটারকে ছাড়িয়ে স্টার ওয়ার্স: দ্য ফোর্স অ্যাওয়েকেন্স

অ্যাভাটারকে ছাড়িয়ে উত্তর আমেরিকার সর্বকালের সবচেয়ে ব্যবসা সফল তালিকার শীর্ষে উঠে ‘স্টার ওয়ার্স: দ্য ফোর্স অ্যাওয়েকেন্স’। জেজে আব্রাম পরিচালিত এই সিনেমা বুধবার পর্যন্ত ৭৬০.৫ মিলিয়ন মার্কিন ডলার আয় করেছে বলে জানিয়েছে প্রযোজক প্রতিষ্ঠান ডিজনি।
 
অবশ্য বিশ^জুড়ে আয়ের রেকর্ডে এখনো শীর্ষে রয়েছে জেমস ক্যামেরন পরিচালিত অ্যাভাটার। গত মাসে মুক্তি পাওয়া স্টার ওয়ার্সের এই নতুন সিনেমাটি সবচেয়ে দ্রুততম সময়ে বিশ^জুড়ে বিলিয়ন ডলার আয়ের রেকর্ড করে। ক্রিসমাসে রেকর্ড ৪৯.৩ মিলিয়ন ডলারের আয়ের রেকর্ডটিও এই সিনেমার। মুক্তি পাওয়ার প্রথম সপ্তাহে ৫২৯ মিলিয়ন ডলার আয়ের রেকর্ডটিও করেছিল ডিজনির প্রযোজিত এই সিনেমা। বিবিসি।