সুপ্রিম কোটের রায়ে চেয়ারম্যান প্রার্থিতা ফিরে পেলেন মুন্না

আসন্ন ১৮ মার্চ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ফিরে পেলেন স্বতন্ত্র প্রার্থী সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি শাহারিয়ার আজম মুন্না। মঙ্গলবার (১২ মার্চ)  সকালে মহামান্য সুপ্রিম কোর্টের স্টেজ প্রধান বিচারপতি সৈয়দ মাহামুদ হোসাইনের পূর্ণাঙ্গ কোট আ.লীগ প্রার্থি সইদুল হকের আপিল খারিজ করে শাহারিয়ার আজম মুন্নার পক্ষে রায় দেন।

আসন্ন উপজেলা নির্বাচনে কেন্দ্রিয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শাহারিয়ার আজম মুন্না মোটর সাইকেল প্রতীকে প্রার্থীতা করছেন। এর আগে গত ২০ ফেব্রুয়ারি  সমর্থিত  ভোটার তালিকায় ত্রুটির অভিযোগে জেলা রির্টানিং কর্মকর্তা ( ডিসি)  মুন্নার চেয়ারম্যান প্রার্থীতা অবৈধ ঘোষনা করেন। প্রার্থীতা ফিরে পেতে হাই কোর্টে আপিল করে গত ২৬ ফেব্রুয়ারি প্রার্থিতা ফিরে পান মুন্না। এর প্রেক্ষিতে চেয়ারম্যান প্রার্থী আ.লীগ সভাপতি সইদুল হক সুপ্রিম কোর্টে আবারও আপিল করেন। এদিকে প্রার্থিতা ফিরে পাওয়ায় এলাকায় মুন্নার সমর্থকদের মাঝে আনন্দের বন্যা বইছে।

ইত্তেফাক/জেডএইচডি