উইন্ডোজ ১০ চালিত স্যামসাং ট্যাবে ১২ ইঞ্চি ডিসপ্লে

লাস ভেগাসে শুরু হওয়া প্রযুক্তিপণ্যের মহোৎসব 'সিইএস ২০১৬' -তে একটি নতুন ট্যাবলেট উন্মোচন করেছে স্যামসাং। 'গ্যালাক্সি ট্যাবপ্রো এস' নামের ট্যাবে অপারেটিং সিস্টেম হিসেবে উইন্ডোজ ১০ ব্যবহার করা হয়েছে। 
 
অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম চালিত 'গ্যালাক্সি ট্যাব এস' এর আদলে তৈরি এই ডিভাইস চলতি বছরের ফেব্রুয়ারিতে বাজারে আসবে বলে জানিয়েছে স্যামসাং কর্তৃপক্ষ। 
 
গ্যালাক্সি ট্যাবপ্রো এস -এ ২১৬০*১৪৪০ পিক্সেল রেজ্যুলেশনের ১২ ইঞ্চির ডিসপ্লে রয়েছে। এতে প্রসেসর হিসেবে ইন্টেল কোর এম ব্যবহার করা হয়েছে। ৪ গিগাবাইট র্যা২মের এই ডিভাইসে ১২৮ গিগাবাইটের ইন্টারনাল স্টোরেজ সুবিধা রয়েছে। কানেক্টিভিটির দিক থেকে এই ট্যাব ওয়াই-ফাই ও ফোরজি সমর্থন করবে।
 
ডিজাইনের দিক থেকে গ্যালাক্সি ট্যাবপ্রো এস মাইক্রোসফটের 'সারফেস প্রো ৪'কে টেক্কা দেবে বলে দাবী জানিয়েছে স্যামসাং। 
 
গ্যালাক্সি ট্যাবপ্রো এস -এ একটা মাত্র ইউএসবি টাইপ সি পোর্ট রয়েছে। তবে একে বাড়তি পোর্ট হাবের সাথে সংযুক্ত করে এইচডিএমআই, ইউএসবি টাইপ এ এবং ইউএসবি টাইপ সি যোগ করা যাবে।IMG0
 
ডিভাইসটির সাথে গ্রাহকরা একটি কি-বোর্ড ডক পাবেন, তবে এক্ষেত্রে তাদেরকে স্টাইলাইস কিনে নিতে হবে।
 
গ্যালাক্সি ট্যাবপ্রো এস -এ ফিঙ্গারপ্রন্টার জুড়ে দেয়নি স্যামসাং। তবে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের যে কোনো স্যামসাং স্মার্টফোনের সাথে এই ট্যাবকে সংযুক্ত করা যাবে। এক্ষেত্রে কোনো পাসওয়ার্ড লাগবে না। টাইমস অব ইন্ডিয়া।