বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কার মার্কিন যুক্তরাষ্ট্রের টিভিতে যাওয়ার প্রথম বছরের বাজিমাত করেছেন। টিভি সিরিজ কোয়ান্টিকোতে অভিনয় করে সবার প্রিয় অভিনেত্রী হিসেবে পিপলস চয়েস অ্যাওয়ার্ড জিতেছেন তিনি।
প্রিয়াঙ্কা এমা রবার্টস, জেমি লি কার্টিস, লিয়া মিশেল ও মাসিয়া গে হার্ডেনকে হারিয়ে এই পুরস্কার জিতেছেন। লস অ্যাঞ্জেলসের মাইক্রোসফট থিয়েটারে এই পুরস্কার তার হাতে তুলে দেয়া হয়। পুরস্কার পাওয়ার পরে টুইটারে দেয়া এক পোস্টে তিনি বলেন, আমি অনেক ভাগ্যবান! যারা আমাকে ভোট দিয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ। আপনাদের ছাড়া আমি কিছুই না, সবার জন্য অনেক ভালোবাসা। এনডিটিভি।