হাইতির দ্বিতীয় দফার প্রেসিডেন্ট নির্বাচন ২৪ জানুয়ারি

হাইতির দ্বিতীয় দফার প্রেসিডেন্ট নির্বাচন ২৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে। দেশটির আইনসভার দ্বিতীয় দফার নির্বাচনও একইসঙ্গে অনুষ্ঠিত হচ্ছে।
 
বুধবার প্রেসিডেন্টের কার্যালয় থেকে এক ডিক্রির মাধ্যমে এ কথা জানানো হয়েছে। এই নির্বাচন মূলত ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু নির্বাচনে কারচুপির অভিযোগ উঠায় নির্বাচনটি পেছানো হয়। এই কারচুপির অভিযোগকে কেন্দ্র করে আমেরিকা মহাদেশের দরিদ্রতম দেশটিতে নতুন করে অস্থিতিশীলতা সৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে। এএফপি।