মিশরে পর্যটন বাস ও হোটেলে বন্দুকধারীদের হামলা

 
মোটরসাইকেলে চেপে মিশরে কায়রো শহরের একটি পর্যটন হোটেলে ও বাসে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এই হামলায় বেশ কয়েকজন আহত হলেও শেষ খবর পাওয়া পর্যন্ত কেউ নিহত হননি বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম।
 
IMG0
ইন্ডিপেন্ডেন্ট ইউকে তাদের প্রতিবেদনে জানায়, ২০১৩ সালের পর থেকে ধুকতে থাকা মিশরের পর্যটন খাত আবারো চাঙ্গা হতে শুরু করেছিল। আর এমন সময় পর্যটকদের হোটেলে বন্দুক হামলার ঘটনা আবারো দেশটির পর্যটন খাতের জন্য ক্ষতির কারণ হতে পারে।
 
প্রতিবেদনটিতে বলা হয়, মোটর সাইকেলে চেপে দুইজন ব্যাক্তি পর্যটন হোটেলের সামনে এসে গুলি চালায়। এদের মধ্যে একজনকে সেখানেই আটক করে নিরাপত্তারক্ষীরা। সিসি ক্যামেরার ফুটেজ দেখে কায়রোর অন্য একটি এলাকা থেকে আটক করা হয় অপর ব্যক্তিকে।
 
কিছুদিন আগে দেশটির প্রেসিডেন্ট আইএস ও জঙ্গিদের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দেয়। দেশটিতে আরো জঙ্গি হামলার আশঙ্কা রয়েছে বলে প্রতিবেদনটিতে জানানো হয়। ইন্ডিপেন্ডেন্ট ইউকে।