২০ দলীয় জোট ভাঙার ষড়যন্ত্র চলছে অভিযোগ করে বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, দেশে নানা ষড়যন্ত্র চলছে। ২০ দলীয় জোটের বিভিন্ন দলকে সুযোগ-সুবিধা দিয়ে সরানোর চেষ্টা চলছে।
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে ফেলানী ও আমাদের গণতন্ত্র’ শীর্ষক আলোচনা সভায় তারা এ দাবি জানান।
অল কমিউনিটি ফোরামের আয়োজনে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.)হাফিজ উদ্দিন আহমেদ, গণস্বাস্থ্যের ট্রাস্টি ডা. জাফরুলাহ চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামছুজ্জামান দুদু, সাবেক এমপি সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া প্রমুখ।
মেজর (অব.) হাফিজ উদ্দিন সরকারের ব্যর্থতার চিত্র তুলে ধরে বলেন, বাংলাদেশের সরকার জনগণের স্বার্থের কথা চিন্তা করে না। গণতন্ত্র নির্বাসনে, আইনের শাসন নেই। মানবাধিকার ভূলণ্ঠিত। সে কারণে ফেলানীরা লাশ হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন অল কমিউনিটি ফোরামের উপদেষ্টা আশরাফ উদ্দিন বকুল।