২০১৫ সালে বেতন বেড়েছে টিম কুকের

 
২০১৫ সালে প্রযুক্তিপণ্য জায়ান্ট অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) টিম কুক প্রায় ১০ দশমিক ২ মিলিয়ন ডলার উপার্জন করেছেন। ২০১৪ সালের তুলনায় তার বেতন ১১ দশমিক ৫ শতাংশ বেড়েছে। এর মধ্যে মূল বেতন ১৪ দশমিক ৪ শতাংশ আর নন-ইকুইটি ইনসেনটিভ কমপেনসেশন ১৯ শতাংশ রয়েছে। এতে সব মিলিয়ে পারিশ্রমিক হিসেবে প্রতি মাসে ১ দশমিক ৭ মিলিয়ন ডলার করে পকেটে পুড়েছেন কুক।
 
২০১১ সালে অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে পদোন্নতি পান কুক। এরপর ২০১৪ সালে তার বেতন প্রথমবারের মতো বাড়ে। ওই বছর কুকের মূল বেতন ৪৩ শতাংশ বৃদ্ধি পায়। এতে তার মূল বেতন বার্ষিক ১৪ লাখ ডলার থেকে বেড়ে ২০ লাখ ডলারে দাঁড়ায়। অন্য সুবিধাদি মিলিয়ে মোট সম্মানী দাঁড়ায় ৯২ লাখ ডলারে।
 
এদিকে, ২০১৫ সালে অ্যাপলের প্রধান ফিন্যান্সিয়াল কর্মকর্তা লুকা ময়েসট্রির বার্ষিক কমপেনসশন ৮১ শতাংশ বেড়ে ২৫ দশমিক ৩ মিলিয়ন ডলারে দাঁড়ায়। 
 
টিম কুকের অধীনে ভালো একটি বছর পার করেছে অ্যাপল। প্রতিষ্ঠানটির বাজারে আনা আইফোন ৬এস ও আইফোন ৬এস প্লাস বিপুল সাফল্য অর্জন করেছে। এছাড়া অ্যাপল স্মার্টঘড়ি ও ল্যাপটপও গ্রাহকপ্রিয়তা পেয়েছে। এতে শেয়ার বাজারে শেয়ারের দাম বেড়েছে মার্কিন প্রতিষ্ঠানটির। টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভি।