খোঁজ মিলল লন্ডনে নিখোঁজ যাত্রীবাহী বিমানের

লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে উড্ডয়নের পর নিখোঁজ হওয়া বিমানের খোজ মিলল সুইডেন-নরওয়ে বর্ডারে। শেষ খবর পাওয়া পর্যন্ত, বিমানের উদ্ধার কাজে এগিয়ে গেছে সুইডেনের ত্রাণ কর্মীরা।
 
এক্সপ্রেস ডটকম ডট ইউকে তাদের এক প্রতিবেদনে জানায়, যাত্রীবাহী বিমানটি থেকে জরুরি সংকেত পাঠানোর পর আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। ফলে লন্ডন থেকে জারি করা হয় 'মে ডে' অ্যালার্ট। এরপর নরওয়ের লেক আক্কাজাইরা ও সুইডেনের লেপল্যান্ড পর্বতমালার নিকট থেকে বিমানটির সংকেত পাওয়া যায়। অবশেষে সন্ধান মেলে বিমানটির। বিমানটিতে হওয়া ক্ষয়-ক্ষতি সম্পর্কে এখনও বিস্তারিত তথ্য মেলেনি। তবে ধারণা করা হচ্ছে নরওয়ের এফ-১৬ বিমানটিতে ২ জন যাত্রী ছিল। এক্সপ্রেস ডটকম।