শেষ পর্যন্ত বিয়ে করে ফেললেন আনিকা কবির শখ এবং নিলয় আলমগীর। না, সিনেমায় নয়। এবার বাস্তবে জুটি গড়লেন তারা।
বিয়ের আগে থেকেই অবশ্য বেশ আলোচনায় ছিল এই জুটি। বিশেষ করে মডেলিং, টিভি নাটক ও চলচ্চিত্রের জনপ্রিয় জুটি নিলয়-শখের সম্পর্কের টানাপোড়েন নিয়ে ছিল বেশ আলোচনা। এ ছাড়াও আড্ডা গল্প, গান, পারিবারিক ভাবে জন্মদিন পালন সহ নানা অনুষ্ঠানেই তাঁদের একসঙ্গে দেখা যেত। কিন্তু তাঁরা দুজন ভাল বন্ধু বলেই এতদিন মিডিয়াতে প্রচার ছিল।
এবার সব জল্পনা আর কল্পনার অবসান ঘটিয়ে দিয়ে ৭ জানুয়ারি বৃহস্পতিবার পুরান ঢাকায় পারিবারিক ভাবে মালাবদল করেন শখ-নিলয়। জানা যায়, বিয়েতে তাদের দেনমোহর নির্ধারিত হয় ১০ লাখ টাকা। এদিকে বিয়ের পর মোবাইলগুলো বন্ধ রেখেছে এই আলোচিত জুটি। সে কারণেই বিষয়টা নিয়ে এখনও আগ্রহ হারায়নি মিডিয়া।