বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ এসোসিয়েশন (বিপিএমসিএ) এর বার্ষিক সাধারণ সভা গত ০৯ মার্চ ঢাকা ক্লাবে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি এম এ মুবিন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় সংগঠনের সদস্যদের মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহিউদ্দিন খান আলমগীর, প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা ডা. সৈয়দ মোদাচ্ছের আলী, সংসদ সদস্য আনোয়ার খানসহ দেশের বেসরকারি মেডিকেল কলেজসমূহের এমডি ও পরিচালকগণ উপস্থিত ছিলেন।
সভায় সর্বসম্মতিক্রমে এম এ মুবিন খানকে সভাপতি ও ডা. এনামুর রহমান এমপিকে সাধারণ সম্পাদক করে আগামী দুই বছরের জন্য বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ এসোসিয়েশন (বিপিএমসিএ) এর ২১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠিত হয়।