মুক্তিযোদ্ধা ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ব্রিগেডিয়ার জে. (অব.) এম এ মালেক মারা গেছেন (ইন্নানিল্লাহি.... রাজিউন)। শুক্রবার সন্ধ্যায় (বাংলাদেশ সময়) অস্ট্রেলিয়ার একটি হাসপাতালে তিনি মারা যান।
পরিবারিক সূত্র জানায়, কয়েকদিন আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত অস্ট্রেলিয়ার একটি হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার তিনি মারা যান।
তিনি পিডিবি ও আরইবির সাবেক চেয়ারম্যান ছিলেন। এছাড়া মহান মুক্তিযুদ্ধে মুক্তিযুদ্ধে দুই নম্বর সেক্টরের সাব-সেক্টর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।