খেলায় জিতে উদযাপন, গুলিতে কিশোর নিহত

জিম্বাবুয়ের বিরুদ্ধে আফগানিস্তান ক্রিকেট দলের বিজয় উদযাপন করতে গিয়ে দেশটির দক্ষিণাঞ্চলে গুলিতে এক কিশোর নিহত হয়েছেন।

আফগান দল বুধবার জিম্বাবুয়ের বিরুদ্ধে ৩-২ ম্যাচে সিরিজ জয় করে। জয়ের উদযাপন করতে দেশটির হাজার হাজার মানুষ রাস্তায় নেমে উল্লাস করতে থাকে। উল্লাসের সময় অনেকেই আকাশে ফাঁকা গুলি ছুঁড়তে থাকে। এ সময় একটি ওই কিশোকের গায়ে লাগলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
 
হেলমান্দ প্রদেশের রাজধানী লস্কর গাহের হাসপাতালের এক কর্মকর্তা জানান, উল্লাস করার সময় ছোঁড়া গুলিতে এক কিশোর নিহত হয়েছে। তার বয়স আনুমানিক ১৭ বছর।
 
ঘটনায়জড়িত থাকার অভিযোগে ৩৫ জনকে আটক করেছে পুলিশ। সূত্র: এএফপি