শুটিংস্পটে আহত অমিতাভ বচ্চন

মেগাস্টার অমিতাভ বচ্চন কলকাতায় ‘তিন’ সিনেমার শুটিং করতে গিয়ে পাঁজরের হাড়ে ব্যথা পেয়েছেন। তবে তিনি তার ভক্তদের আশ্বস্ত করে উদ্বিগ্ন না হওয়ার জন্য বলেছেন। ৭৩ বছর বয়সী অভিনেতা জানান, গতরাতে তিনি আহত হন। তিনি ব্যথানাশক ঔষধ খেয়েছেন।

অমিতাভ তার সামাজিক যোগাযোগ মাধ্যম ব্লগে লেখেন, ‘উদ্বিগ্ন হওয়ার মতো কিছু ঘটেনি। আমি আমার পাঁজরের হাড়ে ব্যথা পেয়েছি। নিঃশ্বাস নিলে সেখানে ব্যথা করে। আমি ব্যথার স্থানে বরফ লাগাচ্ছি ও পেইন কিলার খাচ্ছি। আমার চিকিত্সক জানিয়েছেন ব্যথা প্রশমন হতে ৪৮ ঘণ্টা সময় লাগবে। ওই সময়ের মধ্যে ব্যথা না কমলে এক্স-রে, এমআরআই অথবা চিকিত্সকের পরামর্শ অনুযায়ী অন্য কোনো ধরনের পরীক্ষা করা হবে।’