স্মার্টফোনের বাজারে এখনো পাকাপোক্ত কোনো অবস্থান তৈরি করতে পারেনি এইচটিসি। তবে তার জন্য নানা চেষ্টা করে যাচ্ছে তাইওয়ানভিত্তিক প্রতিষ্ঠানটি। এরই অংশ হিসেবে এই প্রতিষ্ঠান কনফিগারেশনের তুলনায় দামে সাশ্রয়ী একটি স্মার্টফোন এনেছে। 'এইচটিসি টিজায়ার ৭২৮ ডুয়াল সিম' নামের এই ফোন বর্তমানে ভারতের বাজারে পাওয়া যাচ্ছে। শিগগির ডিভাইসটি বাংলাদেশসহ অন্যান্য দেশের বাজারে আসবে।
ফোনটিতে ১২৮০*৭২০ রেজ্যুলেশনের ৫.৫ ইঞ্চির ডিসপ্লে, অ্যান্ড্রয়েড ৫.১ ললিপপ অপারেটিং সিস্টেম, ১.৩ গিগাহার্জ অক্টা-কোর মিডিয়াটেক এমটি৬৭৫৩ এর ৬৪-বিট প্রসেসর, ২ জিবি র্যা ম, ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজ সুবিধা রয়েছে।
ভিডিও করা ও ছবি তোলার জন্য ফোনটিতে ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ভিডিও চ্যাট ও সেলফি তোলার জন্য ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে।IMG0
২৮০০ মিলি অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারির এই ফোন কানেক্টিভিটির দিক থেকে ফোরজি, এলটিই, থ্রিজি, ওয়াই-ফাই, ব্লুটুথ ও জিপিএস সমর্থন করবে। এতে আরও থাকবে এইচটিসির নিজস্ব বুমসাউন্ড ও ডলবির স্পিকার।
সূত্র- টাইমস অব ইন্ডিয়া।