নিপীড়ন বন্ধ হোক

  মহিলা অঙ্গন প্রতিবেদক

 

দেশব্যাপী নারীদের উপর বিভিন্ন ধরনের নিপীড়ন বন্ধের আহ্বান জানিয়েছে নারীমঞ্চের নেতারা। নারী দিবস উপলক্ষে নিপীড়ন বিরোধী নারীমঞ্চের উদ্যোগে মাহিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভায় এ আহ্বান জানানো হয়।

সংগঠনের আহবায়ক নন্দিনী দাসের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন শ্রমিক অধিকার আন্দোলনের আহবায়ক পলাশ কান্তি নাগ, নিপীড়ন বিরোধী নারীমঞ্চের সদস্য পারভীন আক্তার, গোলবানু বেগম প্রমুখ। সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব সানজিদা আক্তার। বক্তারা, আন্তর্জাতিক নারী দিবসের চেতনায় শোষণ মুক্তির সংগ্রাম জোরদার করার আহবান জানান। বক্তারা বলেন, দেশব্যাপী বিভিন্ন জায়গায় নারীদের মানসিক ও শারীরিক নির্যাতনের ঘটনা শোনা যায়। এসব ঘটনা বাংলাদেশের অগ্রযাত্রার ক্ষেত্রে অন্তরায়।