‘ডন থ্রি’ দিয়ে বলিউড মাত করতে তৈরি হচ্ছেন পরিচালক ফারহান আকতার। মুভিটিতে শাহরুখ খানের বিপরীতে 'রোমা' চরিত্রে দেখা যাবে না প্রিয়াঙ্কা চোপড়াকে। এই ভূমিকায় অভিনয় করবেন ক্যাটরিনা কাইফ।
হলিউডের ধারাবাহিক সিরিয়াল ‘কোয়ান্টিকো’ নিয়ে ব্যস্ত প্রিয়াংকা, তাই রোমা চরিত্রে বেছে নেয়া হয়েছে ক্যাটরিনাকে। স্পটবয় ডটকমের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
এ ব্যাপারে ক্যাটের বক্তব্য, ডন থ্রি নিয়ে এখনো চূড়ান্ত কথাবার্তা হয়নি। তবে কাজের সুযোগ পেলে ব্যস্ততা অনেক বেড়ে যাবে।
শেষ মুভি ‘ফ্যানটম’ দিয়ে বক্স অফিসে ঝড় তুলতে পারেননি ক্যাট। তবে পরবর্তী ছবি ‘ফিতুর’ নিয়ে আশাবাদী এই অভিনেত্রী। ছবিটির ট্রেইলার মুক্তির পর তা বিপুল সাড়া জাগিয়েছে।