জুটি বাঁধছেন অর্জুন-শ্রদ্ধা

 
'হাফ গার্লফ্রেন্ড' এর জন্য শেষমেশ চূড়ান্ত করা হয়েছে অর্জুন কাপুরকে। ব্যস্ত শিডিউলের কারণে সুশান্ত সিং রাজপুত মুভিটিতে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দেয়ায় এই সুযোগ পেয়েছেন অর্জুন।
 
বেশ ধোঁয়াশা তৈরি করে ক'দিন আগে হাফ গার্লফ্রেন্ড চূড়ান্ত করা হয় শ্রদ্ধা কাপুরকে। এই চরিত্রের জন্য শুরুতে ক্যাটরিনা কাইফ, পরিণীতি চোপড়া ও কৃতি শ্যাননের নাম শোনা যায়।
 
ডিএনএ ইন্ডিয়ার এক খবরে বলা হয়েছে, মোহিত সুরির হাফ গার্লফ্রেন্ডে শ্রদ্ধার সাথে স্ক্রিন শেয়ার করবেন অর্জুন। অর্জুন মোহিতের সাথে এর আগে 'টু স্টেটস' মুভিতে কাজ করেছেন।
 
চেতন ভগতের ‘হাফ গার্লফ্রেন্ড’ উপন্যাস অবলম্বনে এই ছবিটি তৈরি হবে। এতে মাধব চরিত্রে অভিনয় করবেন অর্জুন। যদিও এই অভিনেতা এখনো উপন্যাসটি পড়ে দেখেননি।
 
সূত্রের খবর মতে, গল্পটি বিহারী তরুণ মাধব ঝা'কে ঘিরেই। দিল্লির উচ্চবিত্ত মেয়ে রিয়ার প্রেমে পড়ে সে। কিন্তু বিয়েতে বিশ্বাসী নয় মেয়েটি। মূলত শ্রেণীবৈষম্যের বেলায় ইংরেজি ভাষা কিভাবে অর্থবহ হয়ে ওঠে তা তুলে আনতে তৈরি করা হচ্ছে এই মুভি।