নিজেকে 'নায়িকা' প্রমাণের চেষ্টা করছেন সানি লিওন। কিন্তু বিটাউন তাকে 'পর্ন তারকা'র বেশি কিছু ভাবতে নারাজ। এই অবস্থায় তার সহ-অভিনেতা রজনিশ দুগল বলছেন, অভিনেত্রী হিসেবে সানি চূড়ান্ত ‘প্রফেশনাল’। তার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা দারুণ।
রজনিশ আরো বলছেন, এত বিখ্যাত হওয়া সত্ত্বেও সানির মধ্যে সেলেবসুলভ কোনও ব্যাপার নেই। সেটে থাকলে পুরোপুরি কাজের মধ্যেই থাকতে চায় সে।
সানি ও রজনিশ 'বেঈমান লাভ' নামের একটি মুভিতে কাজ করছেন। এর আগে তারা ‘এক পেহেলি লীলা' মুভিতে জুটিবদ্ধ হয়ে কাজ করেন।
সাবেক পর্ণ তারকা সানি বলিউডে এসে বেশ কিছু মুভিতে অভিনয় করেছেন। কিন্তু কোনো মুভিই তেমন সাফল্য পায়নি। তবে কাজের ব্যাপারে খুব সিরিয়াস তিনি। রজনিশের বক্তব্য সে কথাই প্রমাণ করে। সূত্র- টাইমস অব ইন্ডিয়া।