জঙ্গিবাদ প্রতিরোধ এখন বড় চ্যালেঞ্জ : ওবায়দুল কাদের

 
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বর্তমানে বিএনপির আন্দোলন আওয়ামী লীগের কোন দুশ্চিন্তা নয়, সাম্প্রদায়িক উগ্র জঙ্গিবাদ প্রতিরোধ করা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। শনিবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কার্যালয়ে অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
ওবায়দুল কাদের বলেন, গত সাত বছরে বিএনপি আন্দোলন করার সক্ষমতা হারিয়েছে। আন্দোলনের শক্তি, সাহস এবং জনগণ তাদের সাথে নেই, এটি প্রমাণ হয়েছে।
 
তিনি বলেন, আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে বাইরে থেকে কেউ আমাদের কোন ক্ষতি করতে পারবে না। আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকব এটাই আমাদের শপথ।
 
মন্ত্রী বলেন, আমরা আমাদের ক্ষতি না করলে বাইরের কেউ ক্ষতি করতে পারবে না। কারণ বিএনপির মরা গাঙ্গে আর জোয়ার বইবে না।
 
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ১১ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জনসভা সফল করার লক্ষ্যে ঢাকা মহানগর আওয়ামী লীগের এই সভা অনুষ্ঠিত হয়। বাসস।