নাছিমা খাতুন
পঞ্চম ইন্সপায়ারিং উইমেন অ্যাওয়ার্ডের মাধ্যমে দেশের উদ্যমী নারী প্রফেশনালদের সম্মাননা প্রদান করে উইমেন ইন লিডারশিপ (উইল)। ইন্সপায়ারিং উইমেন ইন টেকনোলজি অ্যাওয়ার্ড অর্জন করেছেন বেসিস-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফারহানা এ রহমান; ইন্সপায়ারিং উইমেন ইন স্পোর্টস অ্যাওয়ার্ড পেয়েছেন ঢাকা সিটি ফুটবল ক্লাবের কোচ মিরোনা খাতুন এবং ইন্সপায়ারিং ওম্যান ইন আর্ট এন্ড কালচার অ্যাওয়ার্ড অর্জন করেছেন ঢাকা লিট ফেস্ট-এর ডিরেক্টর ও প্রডিউসার সাদাফ সাজ।
লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড প্রদান করা হয় নিজেরা করি-এর কোঅরডিনেটর খুশি কবিরকে। ইন্সপায়ারিং উইমেন স্পিরিট অ্যাওয়ার্ড প্রদান করা হয় স্পর্শ ব্রেইল প্রকাশনা-এর ফাউন্ডার নাজিয়া জাবিনকে। ওয়াও-ম্যান ক্যাটাগরিতে মেন্টরস এডুকেশন লিমিটেড এবং মেন্টরস স্টাডি অ্যাবরড-এর ডিরেক্টর ও সিইও অনিন্দ্য চৌধুরীকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়। উক্ত ক্যাটাগরিতে নারীর ক্ষমতায়নে উল্লেখযোগ্য ভূমিকা পালনকারী পুরুষদের পুরস্কৃত করা হয়ে থাকে। এবারের সামিটের মূল প্রতিপাদ্য ছিল ‘নারীর কর্তৃত্ব ও দৃশ্যমানতা অর্জনে সৃজনশীল নেতৃত্ব ও বৈচিত্র্যতা’। সামিটের পাশাপাশি আয়োজিত হয়ে থাকে ইন্সপায়ারিং উইমেন অ্যাওয়ার্ড, যার মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রের সফল এবং নেতৃস্থানীয় নারীদের স্বীকৃতি প্রদান করা হয়ে থাকে।