পাঠানকোট বিমানঘাঁটি ঘুরে দেখলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাঞ্জাবের এই ঘাঁটিতে পাকিস্তান থেকে অনুপ্রবেশকারী জঙ্গিদের হামলায় ৭ জাওয়ানসহ ১৩ জন নিহত হন।
শনিবার সকাল এগারোটা নাগাদ পাঠানকোট পৌঁছান মোদী। তল্লাসি শেষ করে শুক্রবার বিমান ঘাঁটিটিকে নিরাপদ ঘোষণা করে নিরাপত্তা বাহিনী। জঙ্গিবিরোধী পুরো অভিযানটি পরিচালনা করে সেনাবাহিনী, এনএসজি ও বিমান বাহিনীর গড়ুর কমান্ডোরা।
জঙ্গি হামলার পর বিমান ঘাঁটির পরিস্থিতি নিজে খতিয়ে দেখন মোদী। প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে পাঠানকোটে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। সূত্র: জি নিউজ