দিতি এখন ঢাকায়

অসুস্থ থাকা সত্ত্বেও শুক্রবার বিকেলে ভারতের চেন্নাই থেকে ঢাকায় আনা হয় দিতিকে।তার ফেরার বিষয়টি নিশ্চিত করে ছেলে দীপ্ত ইত্তেফাককে জানান, 'আম্মা এখন রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি আছেন। তার চিকিৎসার দায়িত্বে আছেন হাসপাতালটির বিশেষজ্ঞ নিউরোসার্জন সৈয়দ সাঈদ আহমেদ। এখন কিভাবে তার চিকিৎসা পরিচালনা হবে তার জন্য একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হচ্ছে।'
 
এদিকে জানা গেছে, অভিনেত্রী দিতির শারীরিক অবস্থা ভালো নয়। টিউমার ও ক্যানসারের পর এখন তিনি পারকিনসন'স রোগে ভুগছেন। এ রোগটির অবস্থাও বেশ নাজুক পর্যায়ে আছে বলে জানিয়েছেন ভারতের মাদ্রাজ ইন্সটিটিউট অর্থোপেডিস অ্যান্ড ট্রমাটোলজির (এমআইওটি)চিকিৎসকরা। সেখানেই টানা তিন মাস চিকিৎসার পর দিতিকে দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয় তার পরিবার।