শ্রদ্ধা কাপুরের বলিউড যাত্রাটা ভালোই যাচ্ছে। টম ক্রুজের মতোই কাঁচের বহুতল ভবনে ঝুলে থেকে ফাইট করেছেন শক্তি কাপুর কন্যা। তার নতুন ছবি ‘বাগি’র জন্য এই দুর্ধর্ষ কাজটি করেছেন তিনি। ৩৪ তলা ভবনে উঠে তাকে কাজটি করতে হয়েছে মাত্র একটি দড়ির সহায়তায়। সে সময় বেশ কিছুক্ষণ দেয়ালের গায়ে ঝুলেছিলেন তিনি।
মারপিটের জন্য ঝুলন্ত অবস্থাতেই ডিগবাজিও দিয়েছেন শ্রদ্ধা। চলতি সপ্তাহে মুম্বাইয়ের একটি পাঁঁচ তারকা হোটেলে হয়েছে ছবিটির দৃশ্যধারণ। এ প্রসঙ্গে শ্রদ্ধা বলেন, ‘মনে হচ্ছিল আমি টম ক্রজের সিনেমায় অভিনয় করছি। দৃশ্যটি করতে গিয়ে বেশ কষ্ট হয়েছে। ক্যারিয়ারের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়েছে এই দৃশ্যটি করতে গিয়ে।’