চ্যানেল আই প্রকৃতি মেলা

চ্যানেল আইয়ে পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হলো ‘চ্যানেল আই প্রকৃতি মেলা’। গতকাল সকাল ১১টা ০৫ মিনিটে মেলার উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। মেলায় সঙ্গীত পরিবেশন করেছেন খুরশীদ আলম, ফেরদৌস ওয়াহিদ, শফি মণ্ডল, রূপম, বিপ্লব, অণিমা রায়, দিনাত জাহান মুন্নী, কোনালসহ চ্যানেল আই সেরাকণ্ঠ ও ক্ষুদে গানরাজের শিল্পীরা।

প্রকৃতি ও পরিবেশ বিষয়ক নৃত্য, গম্ভীরা, ক্যারেক্টার শো, পুঁথিপাঠ, মুকাভিনয়, আনসার বাহিনীর শিল্পীদের অংশগ্রহণে জলতরঙ্গ ও পাহাড়ি শিল্পীদের অংশগ্রহণে বোতল নাচ পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করেছে।