বলিউডের অশ্লীল গানের কথায় বিরক্ত কুমার সানু

বলিউডের বাজারি সিনেমায় সাফল্যের জন্য এখন নিয়মিত অনুষঙ্গ ‘আইটেম সং’ নামে যৌন সুড়সুড়ি দেয়া কাস্টিংয়ের পাশাপাশি অশ্লীল গানের কথা। এমন চলতি ট্রেন্ডে অসম্মতি ও উষ্মা প্রকাশ করেছেন প্রখ্যাত বলিউড সংগীত শিল্পী কুমার সানু। 
 
‘চিকনি চামেলি’ ‘শিলা কি জাওয়ানি’ থেকে শুরু করে ‘গান্দি বাত’! বলিউডের হিট আইটেম গান গুলোর শিরোনামগুলোই অশ্লীল। এটা নিয়েই বিরক্তি প্রকাশ করেছেন কুমার সানু। তার মতে সংগীতের সুরের উন্নতি হয়েছে তবে গানের কথাগুলো এখন অনেক অশ্লীল। তিনি বলেন, সুর এখন অনেক ভালো তবে গানের কথা নয়। কিছু গানের কথা বেশ অশ্লীল। আমি অনুভব করি এটা সমাজের জন্য ভালো নয়। 
 
৫৮ বছর বয়সী এই শিল্পী মনে করেন অভিনেতাদের এই অশ্লীল গানে অভিনয় এড়িয়ে চলা উচিত। তিনি বলেন, অভিনেতাদের সামাজিক দায়িত্ব রয়েছে। তাদের এইগুলোতে উৎসাহ দেয়া উচিত নয়। তাদের অবশ্যই এমন কোনো গান প্রমোট করা উচিত নয় যার কথা অশ্লীল। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।