টরন্টোর অদূরে উইন্ডসরে শিল্পী ম্যালোনি জেনিসে বারলোও ধারাবাহিকভাবে এঁকে যাচ্ছেন কানাডার জীবিত কবিদের প্রতিকৃতি। যা কানাডার সমকালীন কবি ও কবিতার একটি অনন্য মাইলফলক।
গত বছর ২০১৫ থেকে তিনি এই সিরিজ শুরু করেন। ইতোমধ্যে কবি মার্টি গ্যারভিস, ক্যাট হারগ্রিভেস থেকে শুরু করে কবি ক্যাথেরীন গ্রাহাম, ব্রুস মায়ারসহ ১৫ জনের আঁকা প্রতিকৃতি তার স্টুডিও থেকে স্থানীয় বিব্লোয়াসিস বইয়ের দোকান প্রদর্শন চলছে এবং বিভিন্ন মিডিয়ায় তা প্রচার হচ্ছে।IMG0
মূলত যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যের চিত্রশিল্পী এ্যান মিকলস্কিও কবিদের প্রতিকৃতি সিরিজ আঁকা থেকে তিনি অনুপ্রাণিত হন। ৪৩ বছর বয়স্কা কবি ও চিত্রশিল্পী ম্যালোনি জেনিসে বারলো জানান, ২০১৬ সাল ব্যাপী নির্ধারিত কবিদের প্রতিকৃতি আঁকা শেষ হলে পুরো কানাডায় ভ্রাম্যমান প্রদর্শনী শুরু হবে এবং প্রকাশিত হবে একটি কবি প্রতিকৃতি সংকলন।