ইজতেমায় মোনাজাতের অপেক্ষায় মুসল্লিরা

টঙ্গীর তুরাগতীরে বিশ্ব ইজতেমায় এ বছরের প্রথম পর্বের আখেরি মোনাজাতের প্রস্তুতি চলছে। ইজতেমার জন্য গাজীপুর-ঢাকা গাড়ি চলাচলে বিকল্প পথ ধরতে হচ্ছে সবাইকে।
 
রবিবার সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টার মধ্যে আখেরি মোনাজাত হবে বলে জানিয়েছেন গাজীপুরের জেলা প্রশাসক এসএম আলম ও ইজতেমার মুরব্বি মো. গিয়াসউদ্দিন।
 
গত ৮ জানুয়ারি ইজতেমার প্রথম পর্ব শুরু হয়। আগামী ১৫ জানুয়ারি দ্বিতীয় পর্ব শুরু হয়ে তিন দিন পর শেষ হবে বিশ্ব তাবলিক জামাতের বার্ষিক এ সম্মিলন।
 
এদিকে কুয়াশার মধ্যে আখেরি মোনাজাতে শরিক হতে ঢাকা ও আশপাশের জেলাগুলো থেকে বিপুল সংখ্যক মুসল্লি তুরাগতীরে জমায়েত হচ্ছেন।