মঠবাড়িয়ায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

পিরোজপুরের মঠবাড়িয়ায় জাহানারা আক্তার সাথি (৩০) নামে এক গৃহবধূূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১১ মার্চ) দিনগত রাতে উপজেলার আঙ্গুলকাটা গ্রামের পরিত্যাক্ত একটি টিনের ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। দ্বিতীয় স্বামীর সঙ্গে কলহের জের ধরে সে আত্মহত্যা করেছে বলে পুলিশ প্রাথমিক ভাবে ধারনা করেছে। নিহতের ভাই জাহাঙ্গীর হাওলাদার দ্বিতীয় স্বামী জামাল হোসেন ও তার মাসহ ৫ জনের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে থানায় একটি মামলা দায়ের করেছেন। 

মামলা সূত্রে জানা গেছে, উপজেলার খেজুর বাড়িয়া গ্রামের হাবিবুর রহমানের মেয়ে নিহত জাহানারা আক্তারের সাথে পারিবারিক সম্মতিতে গত ২০ বছর আগে বিয়ে হয়। সেখানে তাদের দুই কণ্যা ও একটি ছেলে সন্তানের জন্ম হয়। পরে ওই স্বামীর সাথে তার মনোমালিন্য হলে শহরের 'ভাই ভাই চাইনিজ রেস্টুরেন্ট'-এ এসে কাজ নেয় জাহানারা। সেখানে কাজ করার সুবাদে জামাল নামে এক হোটেল কর্মচারীর সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে তারা গোপনে বিাবাহ বন্ধনে আবদ্ধ হয়ে পৌর শহরে একটি ভাড়ার বাসায় বসবাস করতেন। ঘটনাটি জানাজানি হলে দ্বিতীয় স্বামী জামালের পরিবারের চাপের মুখে জামাল নিরুদ্দেশ হয়। পরে জাহানারা নিরুপায় হয়ে স্বামীর অধিকার নিয়ে জামালের গ্রামের বাড়ি আঙ্গুল কাটা গ্রামের বাড়িতে যান। সেখানে জামালের মা ও মামারা তাকে গালমন্দ ও হুমকী ধামকি দিয়ে তাড়িয়ে দিলে ওই বাড়ির পরিত্যাক্ত একটি টিনের ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।

আরও পড়ুন:  বিদ্যুতের তারের নিচে ভবন নির্মাণ, বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিক নিহত

এই ব্যাপারে মঠবাড়িয়া থানার অফিসার ইনটার্জ মো. শওকত আনোয়ায়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 'জাহানারার লাশ উদ্ধার করে মঙ্গলবার (১২ মার্চ) সকালে ময়না তদন্তের জন্য পিরোজপুর জেলা মর্গে পাঠানো হয়েছে। নিহত ওই গৃহ বধূ উপজেলার বড়মাছুয়া ইউনিয়নের হাবিবুর রহমানের মেয়ে এবং তার প্রথাম স্বামীর সংসারের তিনটি সন্তান রয়েছে।

ইত্তেফাক/জেডএইচডি