শোবিজে বিয়ে আর ডিভোর্স এখন ফ্যাশনে পরিনত হয়েছে: আলিশা

ইদানিংকার অবস্থা দেখলে মনে হয়, শোবিজে বিয়ে আর ডিভোর্স এখন ফ্যাশনে পরিনত হয়েছে। কিছুদিন আগে একটা পার্টিতে গেলাম সেখানে এক সো কলড সেলিব্রিটি আরেকজনকে বলছে, ‘এই তোর ক’টা ডিভোর্স? আমার দুটো হয়েছে!’ আমি অবাক হয়ে যায়। এছাড়া অনেক সিনিয়র তারকাদের লাইফ স্টাইল দেখলে আৎকে উঠি। এটাই কি তাদের কালচার! বাইরে শালীন পোশাক পরে যারা ভেতরে নোংরামি করে, তারা আরো বেশি ভয়ংকর। সম্প্রতি ইত্তেফাক অনলাইনকে এই কথা বলেন অভিনেত্রী আলিশা প্রধান।

চাষী নজরুল ইসলামের সর্বশেষ চলচ্চিত্র ‘ভুল যদি হয়’ চলচ্চিত্রে অভিনয় করেছেন আলিশা। এই ছবিটির প্রচারণা খুব একটা না হলেও নিজের উদ্যোগেই ছবিটি নিয়ে ক্যাম্পেইন করছেন আলিশা প্রধান। বর্তমান চলচ্চিত্র প্রসঙ্গে আলিশা বলেন, ‘অনেক বলেন আমি নাকি উগ্রভাবে চলি। বলে, দেখো এটা তো বলিউড বা হলিউড না, যে এভাবে চলবে। অথচ তাদের নিজেদের যে চলাফেরা বা মানসিকতা তা কিন্তু ইউরোপকেও ছাড়িয়ে যায়। এই পরস্পরবিরোধী আচরণের মানে কি?
IMG0
নিজে ক’টা প্রেম করেছেন এটা জানতে চাইলে আলিশা বলেন, ‘আমি এখনও প্রেম বা ছ্যাকা খাওয়ার ভেতরে নেই। আমি একা-ই অনেক সুখে আছি। আর কোথাও কখনও জড়ালে তা ডিক্লেয়্রা দিয়েই জড়াবো। ঐসব লুকোছাপা আমার ভেতরে নেই।’
IMG1
মিডিয়াতে এই বিয়ে আর ডিভোর্সের খবর প্রসঙ্গে আলিশা বলেন, ‘আমি মাঝে মাঝে বিব্রত হই। মাঝে মাঝে মিডিয়াকেও দোষ দিতে ইচ্ছে করে। কিন্তু আজ অব্দি তো কোনো মিডিয়া ভুল কোনো তথ্য দেয়নি। এসব নোংরামি তো হচ্ছেই। তাই এসব আমাদের কেই তো আরো ছোট করে।’
IMG2
কিছু টিভিসি আর নাটক এবং একজন নারী উদ্যোক্তা হিসেবে দীর্ঘদিন মিডিয়ায় শোবিজনেস করছেন আলিশা। নিজের চলচ্চিত্র যাত্রা প্রসঙ্গে তিনি বলেন, ‘দেখুন এখনও যে চলচ্চিত্রে কাজ করা নিয়ে মানুষের দৃষ্টিভঙ্গি বদলায়নি। আর কী করে হবে। এখন তো আমরাই পরস্পরকে ভালো বলা ভুলে গেছি। একজন আরেকজনের বদনাম করতেই ব্যস্ত। আমি কখনওই তা করি না। অনেকেই আমায় পরামর্শ দেয়, আমিও যেন তাদের মতোই আচরণ করি। কিন্তু আমার তো বলতে ইচ্ছে করে পরীমনি’র মতো সুন্দরী নায়িকা এদেশে অনেকদিন পর এসেছে। মাহী’র মতো এত ট্যালেন্টেড নায়িকা নেই, আর নুসরাত ফারিয়া তো একটা সুইট বেবী ডল। আমার নিজের ভালো লাগাগুলোকে যদি আমরাই প্রকাশ করতে কৃপনতা করি, তাহলে অন্যেরা কেন প্রশংসা করবে ?