অস্কার হয়তো প্রথমবারের মতো লিওনার্দো ডি ক্যাপ্রিওর দুয়ারে কড়া নাড়ছে। রেভন্যান্ট সিনেমার জন্য গোল্ডেন গ্লোবের সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন এই গুণী অভিনেতা।
টাইটানিক, ব্লাড ডায়মন্ড থেকে শুরু করে উলফ অব ওয়ালস্ট্রিট- সমালোচক ও জনমানস দুইকেই তৃপ্ত করার মতো অভিনয়ের প্রদর্শনী কম দেখাননি ডি ক্যাপ্রিও। কিন্তু এখন পর্যন্ত সিনেমা জগতের সবচেয়ে সম্মানের পুরস্কার একাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কার তার হাতে ধরা দেয়নি। এবার বার্ডম্যানের জন্য অস্কারজয়ী আলেহান্দ্রো ইনারিতুর রেভন্যান্ট সিনেমায় অভিনয় তাকে অস্কার এনে দেবে বলেই মনে করা হচ্ছে। অস্কারের পরেই দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার গোল্ডেন গ্লোবের অভিনয় ক্যাটগরিতে প্রধান পুরস্কার ড্রামাটিক সিনেমার সেরা অভিনেতার পুরস্কারটি পেয়েছেন ডি ক্যাপ্রিও। পরিচালকের পুরস্কারটিও জিতেছেন ইনারিতু। দ্য রুম সিনেমার জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন ব্রাই লারসন।
IMG0
এদিকে পরিচালক রিডলি স্কট মার্শিয়ান সিনেমার জন্য পেয়েছেন সেরা কমেডি অথবা ড্রামা সিনেমার পুরস্কার। সিনেমার প্রধান অভিনেতা ম্যাট ডেমন পেয়েছেন এই ক্যাটগরির সেরা অভিনেতার পুরস্কার। বৈজ্ঞানিক কল্পকাহিনী নির্ভর সিনেমা এটি। এই ক্যাটগরির সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন জেনিফার লরেন্স, ‘জয়’ সিনেমার জন্য পেয়েছেন তিনি। স্টিভ জবস এর বায়োপিকে তার সহকারীর চরিত্রে অভিনয় করে সেরা পার্শ্ব চরিত্রের পুরস্কারটি পেয়েছেন তিনি। বিবিসি।