বাকৃবিতে ধর্মঘটের কারণে শিক্ষা কার্যক্রম ব্যাহত

বাংলাদেশ কৃষি বিশ্বদ্যিালয়ে (বাকৃবি) শিক্ষকদের ধর্মঘটের কারণে শিক্ষা কার্যক্রম ব্যাহত। অষ্টম বেতন কাঠামোয় ‘অসঙ্গতি’ দূর করতে বেধে দেয়া সময় পার হওয়ায় সোমবার সকাল থেকে শিক্ষকরা কর্মবিরতি পালন করছেন। সব ক্লাশ ও পরীক্ষা বর্জন করে শিক্ষকরা এ ধর্মঘটে অংশ নেন। 
 
বাংলাদেশ কৃষি বিশ্বদ্যিালয় শিক্ষক সমিতির সভাপতি খন্দকার শরিফুল ইসলাম জানান, শিক্ষকদের অধিকার আদায়ে যৌক্তিক দাবিতে এ আন্দোলন করছেন।