সভামঞ্চে শেখ হাসিনা

 
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী লীগের জনসভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার দুপুর আড়াইটায় সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা শুরু হয়েছে।
 
আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা জনসভার মঞ্চে রয়েছেন। বিভিন্ন স্থান থেকে দল ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা মিছিল নিয়ে জনসভায় আসছেন।
 
মুক্তিযুদ্ধে বিজয়ের ২৪ দিন পর পাকিস্তানে বন্দিদশা থেকে মুক্ত হয়ে ১৯৭২ সালের ১০ জানুয়ারি দেশে ফিরেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব।