আফগানিস্তান নিয়ে চার পক্ষের শান্তি আলোচনা

 
আফগানিস্তান সরকার ও তালেবানের মধ্যে শান্তি আলোচনার একটি রোডম্যাপ তৈরি করতে যুক্তরাষ্ট্র, পাকিস্তান, আফগানিস্তান ও চীনের উচ্চপর্যায়ের কর্মকর্তারা বৈঠকে বসছেন। এক দশকেরও বেশি সময় থেকে আফগান সরকার ও তালেবানের মধ্যে রক্তক্ষয়ী সংঘাত চলছে।
 
কর্মকর্তাদের আশা বৈঠক থেকেই তালেবানের সঙ্গে আলোচনার রাস্তা বের করা যাবে। তবে বিভিন্ন উপদলে বিভক্ত তালেবান এই আলোচনায় অংশ নিচ্ছে না। পরস্পরের মধ্যে সংঘাতে লিপ্ত রয়েছে তালেবান জঙ্গিরা।
 
আফগান সরকার ও তালেবানের মধ্যে গত বছরই শেষ আলোচনা হয়। বৈঠক চলাকালেই তালেবান শীর্ষ নেতা মোল্লা ওমর মারা যাওয়ার খবর পাওয়া গেলে ওই আলোচনা ভেস্তে গিয়েছিল। সূত্র: বিবিসি