এক সময় র্যাম্প ও মডেলিং-এ ব্যস্ত থাকলেও বেশ কিছুদিন আগে থেকেই টিভি নাটকে ঝুকেছেন সুজানা। এখন ছোটপর্দায় নিয়মিত অভিনয় করছেন তিনি। এবার চিত্রনায়ক রিয়াজ-এর জুটি হয়ে অভিনয় করছেন একটি বিশেষ নাটকে। নাটকটির নাম ‘এক্সচেঞ্জ’।
আসছে ভালোবাসা দিবস উপলক্ষে নাটকটি নির্মাণ করছেন জুনায়েদ বিন জিয়া। গত ১০ জানুয়ারি থেকে নাটকটির দৃশ্যধারণ শুরু হয়েছে উত্তরার বিভিন্ন মনোরম লোকেশনে। আসছে ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে একটি চ্যানেলে নাটকটি প্রচার হবে।